• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

পুতিনের ভারত সফর, নিরাপত্তায় কমান্ডো-ড্রোন-স্নাইপারসহ আরও যা থাকছে

আন্তর্জাতিক ডেক্স ★ / ৪০৮ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন……………..
ভারত সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পা রাখবেন তিনি। রাতে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এক নৈশভোজে অংশ নেবেন। পরের দিন রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানানো হবে। খবর এনডিটিভির।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রুশ প্রেসিডেন্ট। এরপর হায়দরাবাদ হাউসে সম্মেলনে যোগ দেবেন এবং ভারত মণ্ডপমে এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভোজসভাতেও অতিথি থাকবেন তিনি। পুতিনের এই সফরকে ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তাবলয় গড়ে তুলেছে ভারত। এই নিরাপত্তা ব্যবস্থায় রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের উচ্চ প্রশিক্ষিত কর্মী, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) শীর্ষ কমান্ডো, স্নাইপার, ড্রোন, জ্যামার ও এআই পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে চার ডজনেরও বেশি রুশ বিশেষ নিরাপত্তাকর্মী দিল্লিতে পৌঁছে গেছেন। দিল্লি পুলিশ ও এনএসজির কর্মকর্তাদের সঙ্গে পুতিনের গাড়িবহর যেসব পথে চলবে সেসব পথে নিরাপত্তা দায়িত্ব পালন করবেন রুশ নিরাপত্তাকর্মীরা।

বিশেষ ড্রোনের সাহায্যে প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য তৈরি কন্ট্রোল রুম থেকে পুরো গাড়িবহরকে প্রতি মুহূর্তে নজরদারিতে রাখবেন তারা। প্রেসিডেন্ট পুতিনের যাতায়াতের পথজুড়ে কয়েকজন স্নাইপারও দায়িত্ব পালন করবেন। এছাড়া জ্যামার, এআই নজরদারি ও ফেইস শনাক্তকরণ ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির বিশাল ব্যবস্থাপনায় সাজানো হয়েছে পুতিনের নিরাপত্তা ব্যবস্থা।

আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পুতিনের বৈঠকের সময় ভেতরের নিরাপত্তাবলয়ে ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) কমান্ডোরাও যুক্ত হবেন। পুতিন যে হোটেলে অবস্থান করবেন, সেটিতে ইতোমধ্যে দফায় দফায় নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। এছাড়া ভারতে প্রেসিডেন্ট পুতিনের গন্তব্যের সবগুলো আগেই পরিদর্শন করছেন রুশ নিরাপত্তাকর্মীরা। সম্ভাব্য আকস্মিক গন্তব্যের একটি তালিকাও তৈরি করা হয়েছে এবং সেসব এলাকাও একইভাবে স্ক্যান করা হচ্ছে।

পুতিনের নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিলাসবহুল ভারী সাঁজোয়া লিমুজিন। অরাস সেনাট গাড়িটি বিশেষভাবে মস্কো থেকে আনা হয়েছে। ‘চাকার ওপর দুর্গ’ নামে পরিচিত সেনাট একেবারে বিলাসবহুল লিমুজিন গাড়ি; যা রুশ অটোমেকার অরাস মোটরস তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd