• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

প্রতীক হিসেবে থাকছে না শাপলা – এনসিপি

বিজয় একাত্তর ডেক্স ★ / ৫১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

শেয়ার করুন……………
জাতীয় প্রতীক শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৯ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় প্রতীকের কারণেই মূলত এ সিদ্ধান্ত। শাপলা যেহেতু জাতীয় প্রতীক, এ প্রতীকের সম্মান রক্ষার্থে আইন রয়েছে। সেটার আলোকে অনেক আগেও সিদ্ধান্ত হয়েছে। কমিশন এবারও এমনই সিদ্ধান্ত নিয়েছে। তবে বিধিমালায় যুক্ত হচ্ছে দাঁড়িপাল্লা।

এরআগে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে গত ২২ জুন ইসিতে আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদনে শাপলা, মোবাইল ও কলমের মধ্যে একটিকে প্রতীক হিসেবে চেয়েছিল দলটি।

এছাড়া নাগরিক ঐক্যের পক্ষ থেকেও দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার আগের ৬৯টি প্রতীক থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করতে যাচ্ছে ইসি। এ লক্ষ্যে, নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক তালিকার তফসিল সংশোধন করে ভোটিংয়ের জন্য শিগগিরই আইন মন্ত্রণালয়ে তা পাঠানো হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd