• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে শোবিজ তারকাদের পোস্ট

বিজয় একাত্তর ডেক্স ★ / ৭৩৩ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

শেয়ার করুন………………
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে প্রাণ হারান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মহান নেতার ৫০তম মৃত্যুবার্ষিকীতে দেশের শোবিজ অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক জানিয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান নিজের ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি শেয়ার করে লিখেছেন, ‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’

এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ৩২ নম্বরের ঐতিহাসিক সিঁড়িঘরের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা’।

অভিনেত্রী নাজিফা তুষি ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক সিঁড়িঘরের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।’অভিনেত্রী আজমেরী হক বাঁধন গত বছরের শ্রদ্ধাজ্ঞাপন পোস্ট পুনরায় শেয়ার করে একই বার্তা জানিয়েছেন।

অভিনেতা আরশ খান লিখেছেন, ‘সাত কোটি জনতার হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করোনি। কবি গুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে।’

অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘আমি কোনো দল করি না। একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না, শ্রদ্ধা।

বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে অভিনেতা জাহের আলভী বলেছেন, ‘কেউ মানুক আর না মানুক, আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন বঙ্গবন্ধুর একটি উক্তি শেয়ার করে লিখেছেন, ‘কোনো জেল জুলুমই আমাকে কোনোদিন টলাতে পারেনি কিন্তু মানুষের ভালোবাসা আমাকে বিব্রত করে তুলেছে। বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা।

মডেল পিয়া জান্নাতুল শেখ মুজিবের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমরা কখনো ইতিহাস ভুলতে পারব না, আমরা কখনো আমাদের শিকর ভুলতে পারব না।’

সংগীতশিল্পী কোনাল লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আমিন।

ব্যান্ড আর্টসেলের লিড ভোকালিস্ট লিংকন ডি কস্টা দীর্ঘ পোস্টে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘হরেক রঙের ‘সব্যসাচী’র ভিড়ে সময়ের থেকে এগিয়ে যাওয়া আর একলা হয়ে পড়া এক মহান ব্যক্তি তুমি… তুমিই বঙ্গবন্ধু এক এবং অদ্বিতীয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd