• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

বঙ্গবন্ধু-শেখ হাসিনা সংশ্লিষ্ট বই পোড়াল ছাত্রদল ও শিবির সমর্থক শিক্ষার্থীরা

বরগুনা সংবাদদাতা ★ / ৭৮২ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

শেয়ার করুন…………….
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট ৩ শতাধিক বই পুড়িয়ে দিয়েছে ছাত্রদল ও শিবির সমর্থক শিক্ষার্থীরা। সোমবার পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে লেখা জীবনী, গবেষণা ও রাজনৈতিক ইতিহাসভিত্তিক বইগুলো একত্র করে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কির্ত্তনীয়া।

ছাত্রদল ও শিবির সমর্থক শিক্ষার্থীদের দাবি, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনাসহ স্বৈরাচারের সব স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়েছে। শিক্ষকরা আমাদের বলেছিল তারা আমাদের লাইব্রেরি থেকে তাদের সব বই ফেলে দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে সেই বইগুলো এখনো বিদ্যমান রয়েছে। তাই ক্ষুব্ধ শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে বইগুলো এনে পুড়িয়ে ফেলেছে।

এ বিষয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কির্ত্তনীয়া বলেন, গত ৫ আগস্ট পরবর্তী সময় সব বই সরিয়ে ফেলা হয়েছে বলে আমি জানতাম। তবে লাইব্রেরিয়ান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় লাইব্রেরিতে কোনো বই ছিল কি না সেটা আমার জানা ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd