• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

বাংলাদেশে এখনো বিদেশি বিনিয়োগের অনুকূল নয়…. ইতালির রাষ্ট্রদূত

বিজয় একাত্তর ডেক্স ★ / ৬৪০ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন……………
বাংলাদেশের পরিবেশ এখনও বিদেশি বিনিয়োগের জন্য যথেষ্ট অনুকূল নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তার মতে, এ বিষয়ে উন্নতির সুযোগ রয়েছে। অবৈধ অভিবাসন বাংলাদেশি পাসপোর্টের মান নিম্নগামী করার কারণ বলে মনে করেন তিনি।

আজ সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন ইতালির রাষ্ট্রদূত।

রাজধানীর বিস মিলনায়তনে বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্পর্ক জোরদার করা বিষয়ক আলোচনা সভা হয়। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কাজ করা বিভিন্ন পেশার মানুষ।

শুরুতে বাংলাদেশ-ইতালি সম্পর্কের বর্তমান চিত্র ও সম্ভাবনার ওপর গবেষণাপত্র তুলে ধরা হয়। পরে সম্পর্ক জোরদার করতে নানা পরামর্শ দেন আলোচকেরা।

দ্বিপাক্ষিক সম্পর্কের কয়েকটি ত্রুটি তুলে ধরেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তিনি বলেন, বিদেশি বিনিয়োগের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ প্রশংসনীয়।

ইতালীয় রাষ্ট্রদূত বলেন, ‘বিদেশি বিনিয়োগ আকর্ষণে এসব প্রচেষ্টা যেন নির্বাচনের পরেও অব্যাহত থাকে- এটিই আমার আশা।

কারণ বিদেশি বিনিয়োগ হঠাৎ আসে না। স্থানীয় শাসন ব্যবস্থা, আইন, নিয়মকানুন-এসব গুরুত্বপূর্ণ। এখানে এখনো উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে।’
আন্তোনিও আলেসান্দ্রো আরো বলেন, বিশ্ব র‍্যাংবিংয়ে বাংলাদেশি পাসপোর্টের মান অনেকটাই নিচে। এর জন্য অবৈধ অভিবাসন দায়ী বলে মনে করেন তিনি।

আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ‘এটি মূলত নির্ভর করে আস্থার ওপর। অনেক বাংলাদেশি অবৈধ পথে বাইরে যান এবং পরে আশ্রয় প্রার্থনা করেন। এটি পাসপোর্ট র‍্যাংকিংয়ের জন্য ক্ষতিকর।

এ সময় বাংলাদেশকে ইতালির গুরুত্বপূর্ণ অভিবাসন অংশীদার মন্তব্য করে অবৈধভাবে ইতালি যেতে নিরুৎসাহিত করেন রাষ্ট্রদূত।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd