• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

বাংলাদেশে ধর্মীয় সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ পোপ ফ্রান্সিসের

বিজয় একাত্তর ডেক্স ★ / ৩৭৭ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

শেয়ার করুন এবং ফলো করুন………………
বাংলাদেশে চলমান ধর্মীয় সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি সহিংসতার শিকারদের স্মরণ করে বলেন,

“আমি বিশেষভাবে সহিংসতার অসংখ্য শিকারদের কথা স্মরণ করছি, যাদের মধ্যে বাংলাদেশে ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতার শিকাররাও রয়েছেন।”

পোপের এই মন্তব্যকে আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে ভ্যাটিকানের পক্ষ থেকে এমন প্রকাশ্য উদ্বেগ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিকে বৈশ্বিক নজরে নিয়ে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পর্যবেক্ষকদের মতে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও সার্বিক অস্থিরতার প্রেক্ষাপটে পোপের এই বক্তব্য নৈতিক ও মানবিক চাপ বাড়াতে পারে। বক্তব্যে তিনি সহিংসতা বন্ধ করে শান্তি, সহনশীলতা এবং মানবিক মর্যাদা রক্ষার আহ্বান জানান।

এই মন্তব্যের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি যে আন্তর্জাতিক ধর্মীয় ও নৈতিক নেতৃত্বের নজরে এসেছে, তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার মহলেও নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd