• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন ভারতের

বিজয় একাত্তর ডেক্স ★ / ৬১০ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন……………
বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন ভারতের
বাংলাদেশের সীমান্তের পাশে শিলিগুঁড়ি করিডরে নতুন তিনটি সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্স রাজ্যকে যুক্ত করেছে এই করিডর। যা ‘চিকেন নেক’ করিডর নামেও পরিচিত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শুক্রবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, চিকেন নেক করিডরের নিরাপত্তা বাড়াতে বামুনি (ধুবরির কাছে), কৃষাণগঞ্জ এবং চোপড়াতে এসব ঘাঁটি বানানো হয়েছে।

দেশটির গোয়েন্দা সংস্থার একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ যেসব গ্যাপ ছিল সেগুলো, নজরদারি বাড়ানো এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোর জন্য এই সেনা ঘাঁটি তৈরি করা হয়েছে।

চিকেন নেককে ভারত তাদের অন্যতম স্পর্শকাতর স্থান হিসেবে বিবেচনা করে। কারণ যদি কোনোভাবে চিকেন নেক তাদের হাতছাড়া হয় তাহলে সেভেন সিস্টার্স রাজ্যের সঙ্গে তাদের স্থল যোগাযোগ বন্ধ হয়ে যাবে।

২২ কিলোমিটার বিস্তৃত চিকেন নেক করিডরটিতে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চীনের সীমান্ত রয়েছে।

সুড়ঙ্গের ভেতর আটকে আছেন কয়েক ডজন ফিলিস্তিনি যোদ্ধা
ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল শাহির শামসেদ মির্জার ঢাকা সফর এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠকের পর ভারত চিকেন নেকে তাদের নিরাপত্তা বাড়াচ্ছে। পাকিস্তানের অন্যতম এ শীর্ষ সেনা কর্মকর্তা বাংলাদেশের সঙ্গে কানেকটিভিটি এবং সামারিক সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।

ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, চিকেন নেক করিডর তাদের সবচেয়ে ‘শক্তিশালী সামরিক করিডর’। সেখানে তাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। তিনি দাবি করেছেন, নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো আছে যে প্রয়োজন হলে চিকেন করিডরে দ্রুত সময়ে তারা সেনা জড়ো করে ফেলতে পারবেন।

এরআগে ভারতীয় সেনাবাহিনীর প্রধানও একই সুরে বলেছিলেন, “চিকেন নেকের বিষয়টি আমি ভিন্নদিক থেকে দেখি। এটি আমাদের সবচেয়ে শক্তিশালী অঞ্চল। কারণ পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরপূর্বাঞ্চলে মোতায়েন থাকা আমাদের সব সেনাকে এখানে দ্রুত সময়ের মধ্যে জড়ো করে ফেলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd