• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

বাড়ির টবে চাষ করুন সুগন্ধি মশলা এলাচ, হবে বাম্পার ফলন

বিজয় একাত্তর ডেক্স ★ / ১০৩০ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

বাড়ির টবে চাষ করুন সুগন্ধি মশলা এলাচ, হবে বাম্পার ফলন।এমন অনেক মানুষ রয়েছেন যারা বাড়ির ভেতর ছোটখাটো কাজে লাগাতে পছন্দ করেন। আপনাদের এমন একটি গাছের কথা বলব একদিকে বাড়ির শোভা বর্ধন করবে অন্যদিকে আপনার কাজেও লাগবে।

কিন্তু কী সেই গাছ? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা যে গাছের কথা বলতে যাচ্ছি সেটি হল এলাচ গাছ। যেকোনো সুস্বাদু খাবারের সুগন্ধি বাড়াতে এলাচ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মুখশুদ্ধি হিসেবেও এলাচ এর ব্যবহার রয়েছে। তাই আপনি চাইলে এলাচ গাছ লাগাতে পারেন।

এলাচের বীজ আপনি বাজার থেকেও কিনতে পারেন অথবা চাইলে অনলাইনে অর্ডার দিতে পারেন। এলাচ গাছ খুব একটা বড় হয় না। তাই কাছাকাছি কোন দোকান থেকে এলাচ বীজ কিনে নে লাগিয়ে ফেলুন। কিন্তু শুধু লাগিয়ে দিয়ে ছেড়ে দিলে হবে না। বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

এলাচ গাছের বীজ একটি বায়ুরোধী কোন পাত্রে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তারপর ঐ পাত্রে কালো ও লাল মাটি মিশিয়ে রাখুন অথবা এর পরিবর্তে আপনি গোবর বা কোকোপিট ব্যবহার করতে পারেন। আপনাকে এই বিষয় মাথায় রাখতে হবে যে মাটিতে যেন কোনো পোকামাকড় না থাকে। পোকামাকড় থাকলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে।

সেই মাটিতে সামান্য সামান্য জল দিন, দেখবেন ৫/৬ দিনের মাথায় বীজ অঙ্কুরিত হওয়া শুরু করে দেবে। তবে বীজ অঙ্কুরিত হওয়া না পর্যন্ত ভালোভাবে রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তারপর 20,25 দিনের মাথায় দেখবেন গাছ ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। তাহলে আর দেরি না করে আজই এলাচ বীজ কিনে নে লাগিয়ে দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd