• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

বাসরঘরে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ ৭ জন আটক

গাইবান্ধা (সাঘাটা) সংবাদদাতা ★ / ৫৯৫ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

শেয়ার করুন………………
গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নববধূকে বাসর রাতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আহত নববধূকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী আসিফ মিয়াসহ ৭ জনকে পুলিশ আটক করেছে। ঘটনা ঘটে গত ২৮ আগস্ট রাতে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামে।

শনিবার (৩০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে বিয়ে হয়। বুধবার (২৭ আগস্ট) ২ লাখ ৩০ হাজার টাকা মোহর ধার্য করে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর স্বামী আসিফ মিয়া নববধূকে নিয়ে বাড়িতে যান। বৃহস্পতিবার রাতে তাকে দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর প্রতিবেশী সাইফুল ইসলাম বলেন, বিয়ের পরপরই বৃহস্পতিবার রাতে নববধূ গণধর্ষণের শিকার হন। শুক্রবার দুপুরে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ জানান, গত শুক্রবার দুপুর ২টার দিকে নববধূ হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। চিকিৎসার সময় ধর্ষণ ও শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে।

সাঘাটা থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আসিফ মিয়াসহ ৭ জনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd