• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা

আড়াইহাজার সংবাদদাতা ★ / ৪৭৪ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

শেয়ার করুন………………..
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী জানায়, পাঁচ আগস্টের পর নারায়ণগঞ্জের আড়াইহাজার মাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয় করার জন্য নিহত জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া ‌নেয় স্থানীয় ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার। সকা‌লে বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার তার ছেলেসহ কয়েকজনের সঙ্গে জাহাঙ্গীরের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে মারধর করলে ‌সে আহত হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) খন্দকার না‌সির উদ্দিন জানান, গত বছরের ৫ আগ‌স্টের পর মামুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মিয়া সালমদী বাজা‌রে জাহাঙ্গীরের কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকা ভাড়া চু‌ক্তি‌তে তিন‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টি দোকা‌নে ৭নং ওয়ার্ড বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি ২‌টি দোকা‌নের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকান‌টি‌তে মাহমুদপুর ইউনিয়ন বিএন‌পির কার্যালয় ক‌রা হয় সেই দোকানের ভাড়া প‌রি‌শোধ করেননি তোতা মিয়া।

তিনি আরও জানান, বুধবার বেলা ১১টার দি‌কে জাহাঙ্গীর হো‌সেন ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মিয়ার কা‌ছে গে‌লে উভ‌য়ের ম‌ধ্যে বাগ‌বিতন্ডা হয়। এক পর্যা‌য়ে তোতা মিয়ার সঙ্গে হাতাহা‌তিতে গুরুতর আহত হয় দোকান মালিক জাহাঙ্গীরকে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd