• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

বিএনপি কি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যে, লন্ডনে গিয়ে আলোচনা করতে হয়েছে?

বিজয় একাত্তর অনলাইন ডেক্স ★ / ৩৩১ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

শেয়ার করুন………….
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘হয়তো রাষ্ট্রের ভিতরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হলে তারপর হয়, এর বাইরে হয় না।

এখন বিএনপি কি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যে, ওখানে (লন্ডনে) গিয়ে আলোচনা করতে হয়েছে?’

গত ১৩ জুন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক টকশো অনুষ্ঠানে এনসিপি নেতা হান্নান মাসউদ এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘আমার দেশের রাজনীতি কী হবে, সেটা দেশের মাটি থেকে সিদ্ধান্ত হবে। রাষ্ট্র সিদ্ধান্ত নিবে, সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে।

রাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে কখনো যৌথ বিবৃতি দিতে পারে না, এটা হয় নাই কখনো।’

‘আমার কথাগুলো আমাকে স্পষ্টভাবে বলতে হবে। আমরা কারো কাছে দায়বদ্ধ না। আমি মনে করি, আমি আজকে মিডিয়ার সামনে এখানে বসে কথা বলতে পারছি, কারণ হচ্ছে ২ হাজার মানুষ জীবন দিয়েছে।

আমি এখানে কথা বলতে পারছি, কারণ কয়েক হাজার মানুষ এখনও হসপিটালে আহত অবস্থায় কাতরাচ্ছে। আমি তাদের কারণে কথা বলতে পারছি।’

হান্নান মাসউদ বলেন, ‘ডক্টর ইউনূস স্যারকে আমরা এনেছি। এর কারণে ডক্টর ইউনুস স্যারের যতগুলা ফর্মুলা আছে সবগুলার সাথে আমরা ঐকমত্য পোষণ করতে হবে, তা না।

আমরা ভেবেছিলাম, উনি সুন্দরভাবে দেশকে সুন্দর একটা লাইনআপে দিয়ে যাবেন, আমরা সেজন্য উনাকে এনেছি।

যদি তিনি যদি ব্যর্থ হন, সেক্ষেত্রে তাঁর সমালোচনা আমরা করব, আমাদেরকে করতে হবে।’

এনসিপি নেতা হান্নান মাসউদ আরও বলেন ‘উনি (প্রধান উপদেষ্টা) কীভাবে একটি দলের কাছে আত্মসমর্পণ করেন? রাষ্ট্র কখনো কোনো দলের কাছে আত্মসমর্পণ করতে পারে না।

আমি জানতাম, একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হলে কিংবা দুই রাষ্ট্রের মধ্যে একটা যৌথ সংবাদ সম্মেলন হতে পারে, যৌথ বিবৃতি হতে পারে।

কিন্তু কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে যৌথ বিবৃতি হয়, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হয়, সেটা এই প্রথম দেখেছি। এটা হচ্ছে সবচাইতে বড় আত্মসমর্পণ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd