• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ পরিদর্শককে গোপালগঞ্জে বদলি

বিজয় একাত্তর ডেক্স ★ / ৬১২ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

শেয়ার করুন……………

বিএনপি নেতার গলায় ফুলের মালা পরিয়ে সমালোচনার মুখে পড়া শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সুরুজ উদ্দিন আহমেদকে বদলি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) তাকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান রিপনের গলায় সুরুজ উদ্দিন আহমেদ মালা পরিয়ে দিচ্ছেন। এমন একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতে ব্যাপক সমালোচনা শুরু হলে তার এমন কর্মকাণ্ডে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলেন।

বিষয়টি নিয়ে পরিদর্শক সুরুজ উদ্দিন আহমদ দাবি করেন, বিএনপি নেতা রিপনের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। একটি মামলার তদন্তে সেখানে গিয়েছিলেন। উপস্থিত লোকজন মালা পরাতে না পারায় তিনি পাশে বসে সহায়তা করেছেন।তবে জেলা পুলিশ প্রশাসন এ যুক্তি মেনে নেয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, পুলিশের সদস্য হয়ে এমন কাজ করার সুযোগ নেই। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে তাকে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd