• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

বিএনপি ৫ আগস্টের পর হাজারো মানুষকে হত্যা করেছে… ভিপি নূর

বিজয় একাত্তর ডেক্স ★ / ৫৭১ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

শেয়ার করুন —————-

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘বিএনপি ৫ আগস্টের পর হাজারো মানুষকে হত্যা করেছে’। ক্ষমতায় আসার আগেই তারা নানা অপকর্মে লিপ্ত হয়েছে।

শনিবার (১২ জুলাই) চট্টগ্রামের পটিয়া উপজেলার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই বিপ্লব গণসমাবেশে’ এ কথা বলেন তিনি।

ভিপি নুর বলেন, ‘৫ আগস্টের পর বিএনপি নিজ দলের কর্মীসহ হাজারও মানুষকে হত্যা করেছে। ক্ষমতায় আসার আগেই তারা চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। সম্প্রতি মিডফোর্টে যুবদল নেতার হাতে একজন নিরীহ মানুষ নৃশংসভাবে খুন হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘যদি বিএনপি তাদের এই আচরণ বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে দেশ আরও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে। যা আওয়ামী লীগের শাসনকালকেও ছাপিয়ে যেতে পারে।’

গণসমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. এমদাদুল হাসান। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কামরুন নাহার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হাসান, যুব অধিকার পরিষদের সহ-সভাপতি সৈয়দ প্লাবন আহমদ, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আকতারুজ্জামান, কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আরিফুল হক, জুলাই বিপ্লবের সংগঠক জসিম উদ্দীন আকাশ, ফারুক হাসান, আবু হানিফ, আবু ত্বোহা, আবদুর রহমান, নিজাম উদ্দীন আকাশ, হাসান তারেক, মো. ইউসুফ ও গোলাম ছোবহান প্রমুখ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd