• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

বিজয় একাত্তর ডেক্স ★ / ৩৫৪ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

শেয়ার এবং ফলো করুন………………
টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলেতে ভারতে যাবে না বাংলাদেশ। নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে আইসিসি বিশাল মিস করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার মতে, ২০ কোটি মানুষের দেশকে এভাবে উপেক্ষা করা হতাশাজনক।

নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার জন্য আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পরিস্কার জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই খেলতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিশ্বকাপ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিসিবি, বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটার এবং জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়কদের সাথে বৈঠক করেন আসিফ নজরুল। সমন্বিতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি জানান আসিফ নজরুল।

পরে সংবাদমাধ্যমে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। জানান, বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে আছেন তারা। তবে ভারতে নয় শ্রীলঙ্কায়, এজন্য শেষঅবধি চেষ্টা চালিয়ে যাবে বোর্ড।

বিসিবি সভাপতি বলেন,‘বিশ্বব্যাপী ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে, তখন প্রায় ২০ কোটি মানুষের দেশকে এভাবে উপেক্ষা করা হতাশাজনক। বাংলাদেশের মতো একটা ক্রিকেটপ্রেমী দেশ বিশ্বকাপে খেলতে না পারলে আইসিসি একটা বিশাল মিস করবে। যেখানে ক্রিকেট বড় হচ্ছে অলিম্পিকে যাচ্ছে এবং ভারত কমনওয়েলথ গেমসের হোস্ট হতে বিড করছে, সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেটপ্রেমী দেশ যদি না যায়, এটা আয়োজক দেশের জন্য সেটা একটা ব্যর্থতা।’

এখনও বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন আমিনুল। বলেছেন, ‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাবো। এখনও হাল ছেড়ে দিচ্ছি না। আজকে আবার যোগাযোগ করবো আরো কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ভারতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও প্রস্তুত, আমাদের দল প্রস্তুত আছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd