• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

ভারতের আদানিকে ১০০ মিলিয়ন ডলার বকেয়া শোধের আশ্বাস, বিদ্যুৎ আমদানি অব্যাহত

বিজয় একাত্তর ডেক্স ★ / ৫২৩ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন………………
বকেয়া পরিশোধ না করায় আজ মঙ্গলবার থেকে ভারতের আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি ছিল। তবে বাংলাদেশের পক্ষ থেকে বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়ায় সরবরাহ অব্যাহত রেখেছে কম্পানিটি।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে আদানি পাওয়ার ৮৫৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। চলতি মাসে আদানিকে ১০০ মিলিয়ন ডলার পরিশোধের বিষয়ে আশ্বস্ত করেছে সরকার।

কয়েক ধাপে এই বিল পরিশোধ করা হবে।
বিপিডিবির মুখপাত্র শামীম হাসান ঢাক পোস্টকে বলেন, আদানি ৪৯৬ মিলিয়ন ডলার বিল চেয়েছে। সেখান থেকে আংশিক বিল দেওয়া হবে। এ বিষয়ে চিঠি চালাচালি চলছে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান গণমাধ্যমকে বলেন, ‘আদানির সঙ্গে কিছু বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে। আদানির দুর্নীতির বিষয়ে হাইকোর্টে একটি রিট হয়েছে। আমরা আংশিক পেমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

অক্টোবরের শেষ দিকে আদানি পাওয়ারের হেড অব এনার্জি রেগুলেটরি অ্যান্ড কমার্শিয়াল অভিনাশ অনুরাগ পিডিবির চেয়ারম্যানের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান। চিঠিতে আদানি পাওয়ার জানায়, বারবার অনুরোধ ও যোগাযোগের পরও পিডিবি ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪৯ দশমিক ৬ কোটি ডলার) বকেয়া পরিশোধ করেনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd