• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

ভিন্নমত দমন নয়, মত প্রকাশের সুযোগ দিতে হবে….. মির্জা ফখরুল

এম আকবর আলী ★ / ৩৭৯ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

শেয়ার করুন………….
বাংলাদেশের জন্য দুর্ভাগ্য এখনো গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কথা বলার স্বাধীনতা থাকতে হবে। ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে। ভিন্নমত নিয়ে থাকতে পারাই গণতন্ত্রের সৌন্দর্য।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশ ডায়লগ কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তর্ক আছে, বিতর্ক আছে। মতের অমিল আছে। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে। একই সঙ্গে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে।

ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের ১.৮৭ শতাংশ তরুণ রাজনীতিতে আগ্রহী—এমন একটা জরিপ দেখে সকালে মন খারাপ হয়েছিল। এখানে এসে আমার আশা বেড়ে গেছে। আমাদের তরুণরা আরো বেশি যোগ্য।

তারা দেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারবে।’
তিনি আরো বলেন, ‘অনেকে বলেন যে এখানে কিছু হবে না। এটা সঠিক নয়। আমি অত্যন্ত আশাবাদী। অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উচু করে দাঁড়াতে পারব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস, অ্যাডকম হোল্ডিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) নাজিম ফারহান চৌধুরী, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম, বিএনপির পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ইশরাফি খসরু প্রমুখ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd