• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

মতিঝিলে কালবেলার সাংবাদিক ও ডিবিসি নিউজের সাংবাদিক রেদওয়ানুল হকের ওপর সন্ত্রাসী হামলা

এস এম আকবর আলী ★ / ৫৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

শেয়ার করুন……………..
মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক এ জেড ভূঁইয়া আনাস ও বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাদের ওপর হামলা করে ১০-১৫ স্থানীয় সন্ত্রাসী। ‘সাংবাদিকতা ছুটিয়ে দিব’ বলে তাদের ওপর হামলা করা হয়। হামলায় দুজনই আহত হয়েছেন।

আনাস জানান, তার বাসা ওই এলাকাতেই। প্রায়ই তারা বাংলাদেশ ব্যাংকের পেছনের গলিতে বসে চা পান করেন। আজকেও ডিবিসির এক সহকর্মীসহ সেখানে বসেছিলেন। হঠাৎ একদল লোক এসে তাদের ওপর হামলা করে। কিল-ঘুষি মেরে তাদের আহত করে। কোনোক্রমে সেখান থেকে সরে এসে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে।

মতিঝিল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর বলেন, ঘটনাস্থলে এসে জড়িতদের কাউকে পাইনি। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে জড়িতদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd