• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

মানিকগঞ্জে আ. লীগ নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও

মানিকগঞ্জ সংবাদদাতা ★ / ৪১৩ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

শেয়ার করুন…….. ……
মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।

সোমবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানার পুলিশ। এরপর সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বাকা (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক (৪৫), সাটুরিয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন (৫৪) ও উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বিকে (২৬) সাটুরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

এরপর পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম জানান, বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd