• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

মামলার তুলে নেয়ার হুমকি , বাদি পালিয়ে বেড়াচ্ছেন !

এম ফারুক হোসেন / ৮৯৬ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউপির বিশ্বনাথপুর গ্রামের সাংবাদিক আকবর আলী র স্ত্রী  মোসা: রাজিয়া খাতুনের সাথে কথা হয়।

সরেজমিনে এলাকায় খোঁজখবর ও বাদীর র সাথে যোগাযোগ করে যানাযায়, গত ১ এপ্রিল রাতে সাংবাদিক আকবর আলী বাখোরালি বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা আগে থেকে ঔৎপেতে ছিল রাস্তার উপর। সাংবাদিক আকবর যখন শামিম এর বাড়ির সামনে উপস্থিত হওয়া মাত্র সন্ত্রাসী মোজাম্মেল হক ওরফে মিছুর নেতৃত্বে ১২/১৪ জনের একটি সন্ত্রাসী দলের সদস্যরা ঝাপিয়ে পড়ে আকবরের উপর অমানবিক নিষ্ঠুর নৃশংসভাবে হত্যার উদ্দেশ্য কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করলে আকবরের আত্নচিৎকার করলে গ্রমের লোকজনের উপস্তিতি হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বাদি আরো জানান,আমার স্বামী একজন সাংবাদিক তাঁকে হত্যা চেষ্টা করে আমার পূর্ব শত্রুরা,সে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছে। এদিকে আমি শিবগঞ্জ থানায় মামালা করতে গেলে থানায় মামলা না নিলে আদালতে মামলা করি। যার স্মারক নং ১৮০৫ তারিখ ২০/০৪/২৫ ইং। সন্ত্রাসীরা খুবই হিংসাত্মক হওয়ার কারনে প্রথমে মানুষ দিয়ে পরে সরাসরি জীবননাসের হুমকিসহ নানান ক্ষতি করার কথা আমার বাড়ির সমনে এসে দিচ্ছে। তাই আমি আমার দুই মেয়েকে নিয়ে অনিরাপদ পরিস্থিতি তে আছি। কখনো বাড়িতে থাকতে পারছিনা ঐ সন্রাসীদের ভয়ে লুকিয়ে থাকি।

এ ব্যাপারে ঢাকায় নিউরোলজি হাসপাতালে চিকিৎসা ধীন জখম সাংবাদিক আকবর আলী র  সাখে মুঠোফোনে ঐ ঘটোনার ব্যাপারে চানতে চাইলে তিনি দৈনিক বিজয় একাত্তর কে জানান, ঘটোনার ঘটনার রাতে আমি যখন বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ঔৎপেতে সন্ত্রাসীদের মধ্যে মিছু ও তার পরিবারের সাথে আগে থেকে মামালা চলমান ছিল। ঐ দিন রাত সাড়ে দশটার দিকে  মিছু ও তার ছেলে বায়েজিদ প্রথমে আমার গতিরোধ করে এবং পূর্বের মামলা তুলার কথা বলে প্রথমেই আক্রমন করে পরে ভাড়াকৃত অন্যান্য সন্ত্রাসীরা উপর্যুপরি হাঁসুয়ার দিয়ে কোপ এবং লোহার পাইপ দিয়ে অমানবিক নিষ্ঠুর ভাবে মারাত্মক জখম করতে থাকে এক পর্যায়ে আমি চিৎকার করলে সন্ত্রাসীরা আমাকে ফেলে পালিয়ে যায়।

এ ঘটনার ব্যাপারে অভিযুক্ত বয়েজিদের সাথে ফোনে কথা হলে তিনি জানান এক দেড় বছর আগে শালা আমাদের উপর মামলা করেছে, তখন পিটাইছি, এবার ঐ শালার কপাল ভালো বেঁচে গেছে।

আসামী আটকের ব্যাপারে কথা হয় তদন্তে থাকা এস গোপাল মন্ডোলের সাথে, তিনি জানান,আমি রাজশাহীতে ট্রেনিং অবস্থায় আছি। এখন কিছুই বলতে পারবোনা।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসির সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান ঐ ঘটনার ব্যাপারে জানি , তবে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd