• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক !

মার্কিন দূতের সঙ্গে বৈঠক শেষে।। অর্থমন্ত্রী রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের ‘অনুমতি’ চেয়েছে বাংলাদশ

এস এম আকবর আলী ★ / ১৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

শেয়ার এবং ফলো করুন…………. …..
রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের কাছে ‘অস্থায়ী ওয়েভার’ বা সাময়িক অনুমতি চেয়েছে সরকার। বুধবার (১১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার কারণে বাংলাদেশ বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করছে। এ প্রেক্ষাপটে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশকেও অস্থায়ী ছাড় দেয়, তাহলে তা দেশের অর্থনীতির জন্য সহায়ক হবে বলে সরকার মনে করছে।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে এবং মার্কিন পক্ষ বিষয়টি ওয়াশিংটনে পাঠাবে বলে জানিয়েছে। এখন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

সম্প্রতি সমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ভারতের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। একই ধরনের সুযোগ পাওয়ার আশায় বাংলাদেশও অনুরোধ জানিয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতি, বিশেষ করে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় হয়েছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি বা ‘ক্যাপাসিটি বিল্ডিং’ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনও বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের স্বার্থ সর্বোচ্চভাবে নিশ্চিত করেই ভবিষ্যৎ পদক্ষেপ নেয়া হবে।

আন্তর্জাতিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে সরকারের করণীয় সম্পর্কে তিনি বলেন, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি—সব ধরনের পরিস্থিতি বিবেচনায় রেখে সরকার প্রস্তুতি নিচ্ছে। বৈঠকে এসব সম্ভাব্য পরিস্থিতি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।

এদিকে মার্কিন রাষ্ট্রদূত তার এক্স (টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছেন, পুরনো বন্ধু অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি উচ্ছ্বসিত। তিনি বলেন, বৈঠকে দুই দেশের অভিন্ন অর্থনৈতিক অগ্রাধিকার বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্য অর্জনে সহায়তা করতে মার্কিন ট্রেজারি বিভাগের অফিস অব টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দীর্ঘদিন ধরে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে আসছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd