• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালন করবে এনসিপি, সতর্ক আওয়ামী লীগ

এম আকবর আলী ★ / ৪৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

শেয়ার করুন……………….

দেশের বিভিন্ন জেলায় পথযাত্রা ও সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। এরই অংশ হিসেবে আগামীকাল বুধবার (১৬ জুলাই) ‌‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালন করবে দলটি। সেখানে পথ সমাবেশ করার কথা রয়েছে তাদের। তবে ভারতীয় মিডিয়া দাবি করছে, এই কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমানের সমাধিতে হামলা চালাতে পারে এনসিপির নেতাকর্মীরা।

এজন্য গোপালগঞ্জসহ আশপাশের সব জেলার নেতাকর্মীদের নিয়ে সতর্ক করেছে আওয়ামী লীগ। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের। এদিকে, আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকের এক স্ট্যাটাসে বলেন, ‌‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ।’

দ্য ওয়ালের প্রতিবেদনে জানানো হয়, আওয়ামী লীগ নেতারা জানতে পেরেছে শুধু গোপালগঞ্জ নয়, তার আশপাশের জেলাগুলোতে এনসিপি-জামায়াত-শিবির-বিএনপির সশস্ত্র বাহিনী বিভিন্ন জনের বাড়িতে আশ্রয় নিয়েছে। সুযোগ বুঝে তারা মুজিবের সমাধিটি ধ্বংস করার চেষ্টা চালাবে। যেভাবে ঢাকার ধানমণ্ডি ৩২-এর বাড়িটি ভাঙা হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে টুঙ্গিপাড়ায় সমাধিতে সেনা-পুলিশের নজরজারির পাশাপাশি সর্বক্ষণ আওয়ামী লীগের নেতাকর্মীদের নজর রয়েছে।

এদিকে আওয়ামী লীগ গোপন বার্তায় দলের নেতাকর্মীদের বলেছে, শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল টুঙ্গিপাড়া শুধু একটি সমাধি নয়, এটি বাঙালি জাতির আত্মার প্রতীক। কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী সমর্থিত চক্র সেখানে নাশকতার পরিকল্পনা করছে।

বার্তায় আরও বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এনসিপি দক্ষিণাঞ্চলের পথসভা উপলক্ষে তারা ওই দিন গোপালগঞ্জের পাটগাতি হয়ে ঢুকবে। জামায়েত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র তারেক সাঈদ এই অভিযানে নেতৃত্ব দেবে। গোপালগঞ্জ জেলায় এনসিপি ও জামায়াতের সাংগঠনিক দুর্বলতা থাকায় তারা বরিশাল ও পিরোজপুর থেকে লোকজন এনে জনশক্তি জড়ো করার পরিকল্পনা করছে।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd