• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

রাজধানীর কারওয়ান বাজারে সাঁড়াশি অভিযান, আটক ৩০

বিজয় একাত্তর ডেক্স ★ / ৬৫৮ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

শেয়ার করুন…………….
রাজধানীর কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করকে সক্ষম হয়েছে তেজগাঁও থানা পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহাগ মিয়া (৩২), মো. নাজমুল (১৯), মো. জনি (২৭), মো. লিটন (১৮), মো. শরীফ মোল্লা (৪০), মো. জামাল (৫০), মো. মনির, মো. সাকিব (২০), মো. রায়মন (২৬), মো. আব্দুর রহমান (১৯), মো. সোহেল হোসেন (২১), মো. তুহিন (১৮), মো. মেহেদি হাসান (২১), মো. আরিফ গাজী (২৩), মো. আকাশ (২২), মো. খায়রুল, মো. রুবেল, মো. মুহিন (১৫), মো. সুজন (২৬), মো. ফারুক (৫০), সুবেল মিয়া (২৪), শুভ কুমার দাশ (২১) সোহান গাজী (১৯), মো. মিঠু (২৩), মো. নাইম ইসলাম (১৯), মো. নাজমুল হোসেন (১৭), মো. জনি ইসলাম (১৮), মো. সুমন (২০), মো. মামুন হাসান (২০) ও মো. রিপন (৩৪)।

তালেবুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) তেজগাঁও এর কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদকসেবী, চোর, ডাকাত, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে বলে দাবি এই পুলিশ কর্মকর্তার। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd