• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

রাজ পথের চাপে ট্রাইবুনালে কোনো বিচার করা সম্ভব নয় …… চিফ প্রসিকিউটর

বিজয় একাত্তর রিপোর্ট ★ / ৩৬৯ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

জুলাই-আগস্ট হত্যার তদন্ত প্রতিবেদনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ‘এটা কোনো সাধারণ বিচার নয়। রাজপথের চাপের পরিপ্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না। সেটা করতে গেলে সঠিকভাবে বিচার করা সম্ভব হবে না। এখানে তদন্ত ও আইনের অনেক জটিল বিষয় আছে। চাপ দিলে এটা কখনো করা যাবে না। সুতরাং, আমাদের ওপর আস্থা রাখুন। সঠিক বিচারটা যাতে হয়।’

জুলাই-আগস্টে সারা দেশে চালানো গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধ তদন্ত প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে আজ সোমবার (১২ মে) এসব কথা বলেন তাজুল ইসলাম। এর আগে প্রসিকিউশনের কাছে ওই প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা।

বিচারের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ‘তাড়াহুড়ো করতে গিয়ে মামলাটি যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের জাতির আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না এবং সেটি ন্যায়বিচার হবে না। এ জন্য যতটুকু সময় প্রয়োজন হয়, ততটুকু সময় এই ট্রাইব্যুনালকে, প্রসিকিউশনকে, তদন্ত সংস্থাকে দিতে হবে।’

তাজুল ইসলাম বলেন, ‘আমরা চাইব, বিচারে কোনো রকম অনিয়ম না হোক, মানবাধিকার লঙ্ঘন না হোক, বিচারে কোনো ত্রুটি-বিচ্যুতি না হোক এবং কোনো প্রশ্ন না উঠুক।’

দলগতভাবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থা মনে করলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে।

এর আগে দুপুরে জুলাই-আগস্টে সারা দেশে আন্দোলনকারীদের হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধ তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। বাকি দুজন হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd