• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

রাবি উপ-উপাচার্যের ফেসবুক স্টোরিতে চাকরিপ্রার্থীর প্রবেশপত্র, সুপারিশকারী সাবেক জামায়াত এমপি

রাজশাহী প্রতিনিধি ★ / ৪১৮ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

শেয়ার করুন……………..
রাবি উপ-উপাচার্যের ফেসবুক স্টোরিতে চাকরিপ্রার্থীর প্রবেশপত্র, সুপারিশকারী সাবেক জামায়াত এমপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষার এক প্রার্থীর ভাইভার প্রবেশপত্র ডে স্টোরি হিসেবে প্রকাশ হওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে এই স্টোরিটি প্রকাশিত হয় এবং প্রায় এক ঘণ্টা পর তা মুছে ফেলা হয়। স্টোরিতে প্রকাশিত প্রবেশপত্রে দেখা যায়, প্রার্থী আজমীরা আরেফিন বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে প্রভাষক পদে নিয়োগের জন্য ৪ আগস্ট সকাল ১০টায় উপাচার্যের বাসভবনে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রবেশপত্রটিতে সুপারিশকারী হিসেবে চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমানের স্বাক্ষর রয়েছে।

তথ্য যাচাই করে জানা গেছে, মো. লতিফুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর এবং একসময় রাবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি ১৯৮৬ ও ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

স্টোরিটি সরিয়ে নেওয়ার পর অধ্যাপক ফরিদ উদ্দিন খান একটি ব্যাখ্যামূলক পোস্ট দেন। সেখানে তিনি বলেন, ‘আমার ফেসবুক স্টোরিতে কীভাবে একজন আবেদনকারীর প্রবেশপত্র আপলোড হলো, তা বুঝতে পারিনি। আমার ছেলে কিছু সময় মোবাইলে গেম খেলছিল, সম্ভবত তখনই এটি ভুল করে আপলোড হয়েছে। আমি দুঃখিত।’

তিনি আরও জানান, রুয়েট নির্বাচনের সময় সাবেক এক এমপির সঙ্গে তার পরিচয় হয়। ওই এমপি ফোনে পরিচিত এক প্রার্থীর বিষয়ে কথা বলেন এবং প্রবেশপত্রটি পাঠান। উপ-উপাচার্য দাবি করেন, ‘এ ধরনের সুপারিশ ছাত্র, শিক্ষক, বন্ধু, সহকর্মী, রাজনীতিকসহ অনেকেই করে থাকেন। বর্তমানে আমার অফিসে এবং মোবাইলে এমন অনেক সুপারিশ রয়েছে। তবে এগুলো কোনোভাবেই লিখিত বা মৌখিক পরীক্ষায় প্রভাব ফেলে না।

তিনি অনাকাঙ্ক্ষিত স্টোরি প্রকাশের ঘটনায় সবাইকে ভুল না বোঝার অনুরোধ জানান এবং দুঃখ প্রকাশ করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd