• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক ! জুলকারনাইন সায়েরের পোস্ট , পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু

রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

এস এম আলী খাঁন ★ / ৫৮ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পদত্যাগ করেন তিনি। তবে পদত্যাগ করলেও তার জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পুরোপুরি শেষ হচ্ছে না। দেশের প্রচলিত আইন অনুযায়ী, দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পরও আজীবন অবসরভাতাসহ বেশ কয়েকটি রাষ্ট্রীয় সুবিধা পাবেন তিনি

দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, যিনি রাষ্ট্রপতির পূর্ণ মেয়াদ সম্পন্ন করেছেন অথবা অন্তত ছয় মাস দায়িত্ব পালন করেছেন, তিনি আমৃত্যু সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাবেন।

আইন অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট পাবেন। এছাড়া তার দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক ভাতা দেয়া হবে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার
এছাড়া সরকারি অনুষ্ঠানে অংশ নেয়ার ক্ষেত্রে তিনি বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন। আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত সীমার মধ্যে সেই সংযোগের বিল পরিশোধের সুবিধাও পাবেন।

এ ছাড়া একজন মন্ত্রীর সমমানের চিকিৎসাসেবা, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে সরকারি সফরের সময় সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুযোগও তার জন্য বহাল থাকবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd