• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

রাস্তা বন্ধ করে চলাচল করা গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিমকে প্রত্যাহার

এস এম আকবর আলী, গাজীপুর থেকে ঘুরে ★ / ৬০৮ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

শেয়ার করুন…………………
সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে।

এর আগে, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশ বন্ধ করে গাজীপুরে আসেন কমিশনার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। এরপর থেকেই কমিশনার নাজমুল করিম খানকে নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সম্প্রতি একটি স্কুল মাঠ দখল করে মাসব্যাপী মেলার অনুমতিও দিয়েছেন তিনি। ফলে শিক্ষার্থীদের খেলাধুলায় ব্যাঘাত সৃষ্টির পাশাপাশি অ্যাসেম্বলি করতে হচ্ছে বারান্দায়। মেলা বন্ধ করতে জেলা প্রশাসন চিঠি দিলে উত্তরে জিএমপি জানায়, মেট্রোপলিটন এলাকায় যেকোনো মেলার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার একমাত্র পুলিশ কমিশনারের। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

এদিকে, জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খানের ব্যবহৃত ব্যক্তিগত সাদা রঙের গাড়ি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত কি না, সে বিষয়ে অনুসন্ধানের আবেদন করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। গত ২৮ আগস্ট দুদক চেয়ারম্যানের কাছে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও ইয়াছিন আলফাজ এ আবেদন করেন।

তারা আবেদনে উল্লেখ করেন, নাজমুল করিম খানের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটি দুদক আইনের তফসিলভুক্ত অপরাধের আওতাভুক্ত। তাই আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে অনুসন্ধান শুরু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd