• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ

বিজয় একাত্তর ডেক্স ★ / ৫১৬ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন…………. । ঝ
লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের (The School of Oriental and African Studies) ব্লুমসবারি ক্যাম্পাসের পেছনের রাস্তায়। সেমিনারটি আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ হাইকমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে ডিম নিক্ষেপ করেন।

তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়।

ঘটনার পর বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান, ওই গাড়িতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না। তিনি বলেন, “আওয়ামী লীগের কর্মীরা ধারণা করেছিলেন মাহফুজ আলম গাড়িতে আছেন, কিন্তু তিনি অন্য রাস্তায়, অন্য একটি গাড়িতে সোয়াস ছেড়েছেন।”

পরে হাইকমিশনে ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মাহফুজ আলম বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।

সূত্র: প্রথম আলো

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd