• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

লন্ডনে বসে ‘মওদুদীবাদীদের’ নিয়ে মাহফুজ আলমের পোস্ট

বিজয় একাত্তর ডেক্স ★ / ৪১৯ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন…………..
অন্তর্বর্তীসরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি ‘প্রক্সি মওদুদীবাদী’ দলের প্রয়োজন নেই।” শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম তার স্ট্যাটাসে আরও বলেন, ‘এরই মধ্যে আধ ডজন প্রক্সি সক্রিয় আছে। আপনি কিছুই নতুন যোগ করতে পারবেন না! বরং পুনর্নির্ধারণ করুন, পুনর্গঠিত হোন এবং পুনরুদ্ধার করুন।

যদিও তিনি ঠিক কোন দলকে উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন, তা লেখেননি।

মাহফুজ আলম বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। গত শুক্রবার সেখানে হামলার মুখে পড়েন তিনি। লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ‍্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস) ক্যাম্পাসে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তার ওপর হামলার চেষ্টা করা হয়।

এদিন সন্ধ্যায় সোয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হলে গাড়ির ওপর ডিম নিক্ষেপ করা হয়। এ সময় হাইকমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন হামলাকারীদের কয়েকজন। কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সেই চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন। সেই ঘটনার পর উপদেষ্টা মাহফুজের এটিই প্রথম ফেসবুক স্ট্যাটাস।

এদিকে, মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার ঘটনায় অন্তর্বর্তী সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।

তিনি আরও লেখেন, ‘এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd