• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাবেক দুই রাষ্ট্রপতির নাম বাদ

বিজয় একাত্তর ডেক্স ★ / ৩১৮ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

শেয়ার এবং ফলো করুন……………
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আরো তিনটি কলেজ থেকে আওয়ামী লীগে নেতাদের নাম বাদ দেয়া হয়েছে। একই সঙ্গে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নাম দেয়া হয়েছে। এর মধ্যে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও আব্দুল হামিদের নামে দুইটি কলেজ রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষদের এ নির্দেশনা বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নিম্নোক্ত ছকে উল্লিখিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখার ২০২৫ খ্রিষ্টাব্দের ২৮ জুলাইয়ের জারিকৃত চিঠির নির্দেশনার আলোকে ২ নম্বর কলামের বিদ্যমান নাম পরিবর্তন করে ৩ নম্বর কলাম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নামকরণ করা হলো।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পরিবর্তিত নাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। কিশোরগঞ্জের ভৈরবের জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ পরিবর্তিত নাম ভৈরব সরকারি মহিলা কলেজ। কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ ইটনা এর পরিবর্তিত নাম ইটনা সরকারি কলেজ রাখা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd