• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক ! জুলকারনাইন সায়েরের পোস্ট , পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু

শিবগঞ্জের বাগান পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত, চাঁপাইনবাবগঞ্জের আম যেতে পারে আলজেরিয়া

চাঁপাইনবাবগঞ্জ ঘুরে এসে আলী আকবর ★ / ৬২২ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

শেয়ার করুন…………….
চাঁপাইনবাবগঞ্জের আম কিনতে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়া। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার আহসান হাবিব নামে এক চাষির আম বাগান পরিদর্শনে এসে এ আগ্রহ প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।

আলজেরিয়ার রাস্ট্রদুত জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের আমবাগান পরিদর্শনে এসে ভালো লাগলো। আমরা এখানকার আম ক্রয় করতে চাই। এছাড়াও আম চাষীদের আম রক্ষায় কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে এ জেলায়। ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে আম প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করবে আলজেরিয়া।

আমচাষি আহসান হাবিব বলেন, কয়েক বছর থেকে আমচাষিরা ব্যাপক হারে  ক্ষতিগ্রস্ত। আমদানি অনেক বেশি কিন্তু সে পরিমাণে বিদেশে আম রপ্তানি হচ্ছে না। তবে সন্ধ্যায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার আম বাগান পরিদর্শন করে এখানকার আম পছন্দ করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন তারা এখানকার আম নিতে চান।

এনামুল হক স্বপন নামের আম ব্যবসায়ী বলেন, আমরা নতুন করে স্বপ্ন দেখছি। আলজেরিয়ায় আম রপ্তানি করতে পারলে আমাদের আমের দাম বাড়বে। চাষিদের আম প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করতে চেয়েছে আলজেরিয়া।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন বলেন, জেলার আম প্রক্রিয়াজাতকরণের কয়েকটি ইন্ডাস্ট্রি ঘুরে দেখেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত। তিনি এখানকার আমও পছন্দ করেছেন। চাষিদের সঙ্গে মিশে কাজ করতে চান তারা। কোনো মাধ্যম ছাড়া সরাসরি আলজেরিয়ায় আম রপ্তানি করতে পারলে আমরা লাভবান হবো।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd