• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

শিবগঞ্জে জামায়াত শিবিরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, জামায়াত – শিবির কে বয়কটের ডাক, প্রশাসন নিস্ক্রিয়

শিবগঞ্জ থেকে শওকাত হোসেন ★ / ২৯৫ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন……………..
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জামায়াত শিবিরের নেতা কর্মী রা দিন দিন হিংস্র হয়ে উঠছে। জামায়াত শিবির এর মতাদর্শের বাইরের সাধারণ মানুষ, ভিন্ন রাজনৈতিক কর্মী র বিরুদ্ধে ভয়াবহ নির্যাতনের অভিযোগ অহরহ উঠছে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউপির চামার হাট উমরপু এলাকায়।

শ্যামপুর বাজিতপুর এলাকার বাসিন্দা আবু সুফিয়ান সিজু (২৫) যুবকের কাছে চাঁদার টাকা দাবি করলে পরে চাঁদার টাকা না পেলে প্রায় দেড় ঘন্টা বৈদ্যুতিক খুটির সঙ্গে বেঁধে রেখে ব্যাপক নির্যাতন, মারধোর এমনকি দুই হাত ও দুই পা কেটে নেয়ার ও চেষ্টা করা হয়েছে। এক পর্যায়ে মৃত ভেবে সিজুকে রশি দিয়ে বেঁধে রাখা অবস্থায় ফেলে রেখে চলে যায় জামাতে শিবিরের ক্যাডাররা।

ঘটনাটি ঘটেছে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার উমরপুর ঘাটে। বর্তমানে ওই যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত যুবক আবু সুফিয়ান সিজু (২৫) শ্যামপুর–বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন জামায়াত–শিবির কর্মী সিজুকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। মৃত্যু নিশ্চিত করতে আঘাত করা হয় শরীরের একাধিক অংশে । এমন দৃশ্য দূর থেকে স্থানীয়রা দেখলেও এর প্রতিবাদ করার সাহস পায়নি।

পরে তারা মৃত ভেবে ফেলে রেখে চলে গেলে
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা আশঙ্কাজনক হওয়া প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিজু অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তাকে দেড় ঘন্টা ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে কুপিয়েছে জামায়াত–শিবিরের কর্মীরা। তাদের মধ্যে আব্দুর রাজ্জাক, বিষের দোকানদা, শরৎনগর গ্রামের আনোয়ার এবং চামা বাজারের পোল্ট্রি ব্যবসায়ী আবু সাঈদের ভাই নূরসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটক করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে গত বছর ৫ আগস্ট ২৪ এর পর থেকে এপর্যন্ত শিবগঞ্জ উপজেলার বিনোদপুর, দুর্লভপুর, সহ বিভিন্ন ইউনিয়নে জামায়াত শিবিরের নির্যাতন চরমে উঠেছে।

গত রমজান ঈদের পরেরদিন অর্থাৎ ১ এপ্রিল ২০২৫ এ বিনোদপুর ইউপির বিশ্বনাথপুর গ্রামের সাংবাদিক আকবর আলী কে নির্মমভাবে কুপিয়েছে শিবিরের নেতা মোরসালিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী সংঘবদ্ধ চক্র।

চলতি বছরে কিছু দিন আগে দুর্লভপুর ইউপির ছাত্রলীগের কর্মী কে শরীরেের বিভিন্ন স্থানে কোপিয়েছে ও বাম পাঁ ভেঙ্গে দিয়েছে ঐ জামায়াত শিবিরের সন্ত্রাসীরা। এসব ঘটোনায় শিবগঞ্জ থানা পুলিশকে নিস্ক্রিয়তা দেখা গেছে।

পুলিশ যেন দেখে ও না দেখার ভান করছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ কোন মন্তব্য করতে রাজি হন নি।

এসব ঘটোনায় এলাকাবাসীর চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জামায়াত শিবির কে বয়কট সহ তাদের বিরুদ্ধ প্রতিবাদ, ঘৃনা ও তাদের থকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd