• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

শিবগঞ্জে পরকীয়ার সালিশকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জ (শিবগ৬) প্রতিনিধি / ৩১৪ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

শেয়ার এবং ফলো করুন…………….
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সংক্রান্ত একটি সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

নিহত আনিসুর রহমান শিবগঞ্জ উপজেলার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।
রবিবার (৮ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে স্থানীয় এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয় পক্ষের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন।

রবিবার রাতেও বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের মধ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ সময় আলোচনা করেও কোনো সমাধান না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ওই নারীর পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলার মুখে আনিসুর রহমানের পক্ষের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত
হন আনিসুর রহমান। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে নেওয়া হলে তিনি মারা যান।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd