• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

শেখ হাসিনার দেশে ফেরা এবং দলের পরিকল্পনা নিয়ে আ.লীগের সুস্পষ্ট কৌশল রয়েছে…..ওবায়দুল কাদের

বিজয় একাত্তর ডেক্স ★ / ৪৭৯ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

শেয়ার করুন……….
আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচন, শেখ হাসিনার দেশে ফেরা এবং দলের পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের সুস্পষ্ট কৌশল রয়েছে।

তিনি বলেন, এই নির্বাচন ঘোষণার ভেতরেই নির্বাচন না করার একটি বার্তা লুকিয়ে আছে। আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। দেশের ৪৫ শতাংশের বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়।

ওবায়দুল কাদের আরও বলেন, “আমাদের সংগঠনকে শক্তিশালী করাই এখন সবচেয়ে জরুরি কাজ। আমাদের আদর্শ, রাজনৈতিক ভিত্তি ও অস্তিত্ব এখন হুমকির মুখে। তাই আমরা দলকে নতুন করে সংগঠিত করছি। আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল, আমাদের শক্তি জনগণের মধ্যে।

তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর সাম্প্রতিক ঘোষণার সঙ্গে ড. ইউনূসের নির্বাচনের সময়সূচি মিলে গেছে। তার মতে, “ড. ইউনূসের শক্তির উৎস হচ্ছে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী। তারা তাকে ক্ষমতায় রাখার চেষ্টা করছে।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করলে ওবায়দুল কাদের জানান, “তিনি নিয়মিত দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনুপ্রাণিত করছেন। আমি আজ বিকেলেও তার সঙ্গে কথা বলব। আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন, তিনি দেশের জন্য ফিরবেন। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের শাস্তি হবে। তবে কবে তিনি ফিরবেন, তা এখন বলা সম্ভব নয়। সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক অবস্থা, জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিস্থিতির ওপর।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd