• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই….. হাবিবুর রহমান

এস এম আকবর আলী ★ / ৬৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন…………..
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘যেদিন প্রধানমন্ত্রী ভারতে চলে গেলেন, সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আমার কাছে আছে। রাষ্ট্রপতির এ কথা সঠিক নয়। প্রধানমন্ত্রী তো চলেই গেছেন, পদত্যাগ করলেন কখন, কাকে দিলেন পদত্যাগপত্র? সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে দায় নিয়ে এ দাবি করেছিলেন

সম্প্রতি কালের সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। হাবিবুর রহমান হাবিব বলেন, ‘সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র সমন্ধে জানতে চান। তখন রাষ্ট্রপতি তাকে বলেন, আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এটা জানার পর অনেকেই দাবি জানাল যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, ‘সেদিন আমি ও আমার দল বলেছিলাম, ঐকমত্যের ভিত্তিতে যেহেতু এই সরকার আছে, এ সরকার যেহেতেু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, কাজেই এই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের মতামতের ভিত্তিতেই হতে হবে। কেউ একা রাষ্ট্রপতির পদত্যাগ চাইলে তো হবে না, আমাদেরও চাইতে হবে। রাষ্ট্রপতি যদি চলে যান তাহলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে।

সেই সংকট নিরসন হবে কিভাবে? দেশ কিন্তু আবার অস্থিরতার দিকে চলে যাবে। বিএনপির এই নেতা আরো বলেন, ‘এরপর একদিন দেখলাম সব জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর ছবি নামান। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আছেন, ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকতে হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd