• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

শেখ হাসিনা বিহীন দেশ ভালো চলছে না : রিজভী

বিজয় একাত্তর ডেক্স ★ / ৬৯৭ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন……………..
সিরিজ দুর্ঘটনার ক্ষেত্রে কারও কালো হাত আছে কি না, তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা-বিহীন বাংলাদেশ ভালোভাবে চলছে না।  প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কেউ এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি শক্তি। এটা ছাড়া গণতন্ত্র এগোবে না। ফ্যাসিস্টের পতন ঘটিয়ে গণতন্ত্রের পথচলা আমরা অর্জন করেছি। জনগণ যাকে নির্বাচিত করবে, তার দায়িত্ব হলো সমাজ ও দেশকে নিঃসংকোচ করা। বিএনপি সেই গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেওয়ার জন্য কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের অবস্থানের প্রশংসা করে তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে নির্বাচন কমিশন যথেষ্ট দৃঢ়তা দেখাচ্ছে।

সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) ইস্যুতে রিজভী বলেন, পিআর হলো জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা, বিভ্রান্তি সৃষ্টি এবং জনগণের মনোযোগ অন্য দিকে সরিয়ে দেওয়া। জনগণ এটা কখনো মেনে নেবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd