• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

সচিবালয়ের সামনে ভাত বিক্রি করে আটক সোহানী শিফা

মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার ★ / ২২৪ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

রাজধানীর সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ করার সময় ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে সচিবালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

জানা যায়, ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে তিনি এই কর্মসূচি পালন করছিলেন। পরে সচিবালয়ের সামনে থেকে সোহানী শিফার ভাতের হোটেল সরিয়ে দিয়েছে পুলিশ। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে শিফা বলেন, ঢাকার মেট্রো স্টেশনগুলোর রাস্তা দখলের প্রতিবাদে রোববার থেকে ভাতের হোটেল দিচ্ছি সচিবালয়ের দরজায়। সোহানী শিফার হোটেলে ১০ টাকায় ভাত পাবেন গরীব-অসহায় মানুষেরা। দুপুর ১২টায় উদ্বোধন করতে আপনিও আসতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd