• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

সব কূল হারিয়ে ফেলেছেন ড. ইউনূস : গোলাম মাওলা রনি

বিজয় একাত্তর ডেক্স ★ / ৫৮০ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

শেয়ার করুন……………..
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব কূল হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘ইদানীং ড. মুহাম্মদ ইউনূসের যে কর্মকাণ্ড, কথাবার্তা তার কোনোটারই কোনো ধারাবাহিকতা নেই। তার দীর্ঘদিনের সঙ্গী, সাথি, সাহায্যকারী সেই ছাত্র-জনতা, যারা তাকে নিয়োগ দিয়েছেন, সেই মাস্টারমাইন্ড, সেই হাসনাত, সারজিস, জামায়াতের আমির থেকে শুরু করে যারা আছেন, এখন তাদের সবার মধ্যে কেমন যেন একটা শত যোজন দূরত্ব দেখা দিয়েছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা বলেন, ‘এরপর তিনি বন্ধু হিসেবে বিএনপিকে যেভাবে নিয়েছেন, ওটার মধ্যে কোনো বন্ধন তৈরি হচ্ছে না। বিএনপি তাকে পাম্প দিচ্ছে; কিন্তু বিশ্বাস করতে পারছে না। অর্থাৎ বায়ু দিচ্ছে; কিন্তু বিশ্বাস এবং আস্থায় আনতে পারছে না। একইভাবে বিএনপির ওপর ভরসা করে ড. ইউনূস যে ঝুঁকি নেবেন এটাও তিনি ভরসা পাচ্ছেন না।

ফলে এখন তিনি কূলহারা রমণী যে রকম হয়, ঠিক ওই রকম সব কূল হারিয়ে ফেলেছেন।
তিনি বলেন, ‘চীন সফর থেকে এসে সেনাপ্রধান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, এরপর প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। এর মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে তার বৈঠকটি ভীষণ রকম দৃষ্টান্তহীন, নজিরবিহীন। অতীতে এ রকম নজির দেখা যায়নি।

এ ঘটনার পর সারা বাংলাদেশে খবর ছড়িয়ে পড়ে বা গুজব ছড়িয়ে পড়ে যে জরুরি অবস্থা অনিবার্য, জরুরি অবস্থা আসছে, সেনাশাসন আসছে ইত্যাদি। পরবর্তী সময়ে দেখা গেল, গুজবের ব্যাপারে প্রধান উপদেষ্টা যেন চিন্তিত না হন, ভুল না বোঝেন বা তার কর্মশক্তি হারিয়ে না ফেলেন, সে জন্য তাকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন সেনাপ্রধান।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd