• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

সরকার আশকারা দিচ্ছে বলেই মব হচ্ছে…. মাসুদ কামাল

বিজয় একাত্তর ডেক্স ★ / ৫৫১ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

শেয়ার করুন……………
সরকার মব বন্ধের চেষ্টা না করে উল্টো আশকারা দিচ্ছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেছেন, আইনের শাসন কায়েম করতে ৮ আগস্ট সরকার গঠিত হয়েছিল। ৫ আগস্ট শেখ হাসিনা চলে গেলে তিন দিন দেশে সরকার ছিল না। এ তিন দিন কি দেশ চলে নাই? চলছে।

এ সময়ের মধ্যে আরেকটা সরকার আনার দরকার হলো কেন? দরকারটা এ কারণে যে, দেশে তারা একটা আইনের শাসন কায়েম করবে। একটা অথরিটি থাকবে। যে অথরিটি বলবে— এ কাজটা ঠিক, এটা করা যাবে, এটা যাবে না। কিন্তু এরা তো কিছুই বলে না।

যেটা করে সেটা মবের পক্ষে যায়। আশকারা দেওয়া হয়। সরকার আশকারা দিচ্ছে বলেই মব হচ্ছে।
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন।

পটিয়ার ঘটনা সামনে এনে মাসুদ কামাল আরো বলেন, পটিয়ায় একজন ছেলেকে পিটাতে পিটাতে থানা পর্যন্ত নিয়ে এনে বলল— সে ছাত্রলীগ, তাকে গ্রেপ্তার করতে হবে। ওসি বললেন— তার বিরুদ্ধে কোনো মামলা নেই, সে পটিয়ার ছেলেও না। এমনকি তার নিজের এলাকাতেও কোনো মামলা নেই। তাহলে তাকে গ্রেপ্তার করব কীসের ভিত্তিতে? তারাও বলছে— তার নামে কোনো মামলা নেই। এখন কথা হচ্ছে, মামলা না থাকলে গ্রেপ্তার করবে কেন?

তিনি আরো বলেন, ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন।
যাকে ধরে নিয়ে এসেছে, সে ছাত্রলীগ করতো। সে কি ছাত্রলীগের পক্ষে ওই মুহূর্তে কোনো মিছিল করছিল? ছাত্রলীগের পক্ষে ওই মুহূর্তে কোনো বক্তব্য দিচ্ছিল? সে শহীদ মিনার এলাকায়ই ছিল। এটাকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকাটি এবং থানায় ভাঙচুর করা হয়েছে। পুলিশ লাঠিচার্জ করেছে। বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনার পর ওসিকে প্রত্যাহার করলেন। তাহলে মেসেজটা কী গেল? মেসেজটা গেল— ওসি যা করেছে, তা করো না। তা করলে তোমাকেও প্রত্যাহার করে নিয়ে আসব।

মাসুদ কামাল বলেন, এ ঘটনায় একটা তদন্ত কমিটি বা আরো অনেক কিছু করতে পারত। সেই ঘটনার প্রেক্ষিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব অয়ন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, পটিয়ার ওসিকে ফাঁসিতে ঝুলানো এখন জায়েজ হয়ে গিয়েছে। এনসিপির আরেকজন বলেছে, পটিয়া থানাকে এখনো কেন মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়নি? মিশিয়ে দেওয়া হয়নি? এসব তারা প্রকাশ্যে লিখছে। এগুলো তো ক্রিমিনাল অফেন্স। তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? এগুলো কি আইনের মধ্যে পড়ে না ?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd