• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

সরি আসিফ নজরুল’, একাত্তর ইস্যুতে জেড আই খান পান্না

এম আকবর আলী ★ / ৪৮৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

শেয়ার করুন………..
আইন উপদেষ্টা আসিফ নজরুলের ১৯৭১ সালের গণহত্যার সঙ্গে ২০২৪ সালের সহিংসতার তুলনা করা বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের (আসক) চেয়ারপারসন জেড আই খান পান্না।

মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে জেড আই খান পান্না লেখেন, ‘দুঃখিত, আসিফ নজরুল, একাত্তরের গণহত্যার সঙ্গে চব্বিশের তুলনা ঠিক না। একাত্তর হয়তো আপনি দেখেন নাই।’

এর আগে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জুলাই গণহত্যার বিচার: আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শেখ হাসিনার অপরাধকে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর থেকেও জঘন্য বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি দুঃখিত, আমার মনে হয় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করেনি। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা—এটা ছিল ভয়ংকর নৃশংসতা।’

তিনি আরও বলেন, ‘৭১ সালে ডেডবডি পুড়িয়ে ফেলেছে এমন ফুটেজ আমি দেখি নাই। কিংবা গুলিবিদ্ধ এক আহত ব্যক্তিকে সাহায্য করতে গেলে তাকেও গুলি করার ঘটনা পড়িনি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনায়। হয়তো অন্য রকম নৃশংসতা ছিল, কিন্তু এ ধরনের ছিল না।’

যদিও আজ সন্ধ্যায় ফেসবুকে নিজের আরেকটি আইডিতে এক স্ট্যাটাসে আসিফ নজরুল নিজ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা।

পোস্টে আইন উপদেষ্টা লেখেন, ‘শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে একাত্তরে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা উচিত হয়নি। দুটোই জঘন্যতম অপরাধ, তবে যারা মনে করেছেন আমি একাত্তরের গণহত্যাকে খাটো করেছি, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd