শেয়ার করুন এবং ফলো করুন… ……………..
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এদিকে, মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে তাকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্স ঢাকার বিমানবন্দর থেকে যাত্রা করেছে।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার সন্ধ্যায় শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম।
এর আগে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সাংবাদিক আনিস আলমগীরকে বিকেলে আদালতে তোলা হয়।
রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
সোমবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মুনিরুজ্জামান তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
https://shorturl.fm/O5b7U