• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

সান্তাহারে নীলসাগর ট্রেনের বগি উদ্ধার সম্পন্ন, চলছে লাইন স্থাপনের কাজ

শান্তাহার সংবাদদাতা ★ / ২১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

শেয়ার এবং ফলো করুন…………….
বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগির উদ্ধার সম্পন্ন হয়েছে। এখন লাইন স্থাপনের কাজ চলছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার মধ্যেই এ রুটে ট্রেন চলাচল শুরুর আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ।

এছাড়াও, ঈশ্বরদী-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে। অন্যদিকে, উত্তরের ঐ রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ট্রেনগুলো এই স্থানে যাত্রী নামিয়ে দিচ্ছে। পরে তারা হেঁটে দুর্ঘটনাকবলিত স্থান পার হয়ে অন্য একটি ট্রেনে করে নিজেদের গন্তব্যে যাচ্ছে।

এর আগে, বুধবার বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধ-শতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা। এতে যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। গতকাল সন্ধ্যা থেকে দুটি উদ্ধার টিমে প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ করছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd