শেয়ার করুন…………………
সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম. হারুন-অর-রশীদ বীর প্রতীককে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন করা হয়েছে। জীবদ্দশায় তিনি পরিবারকে জানিয়েছিলেন—তাকে যেন সাধারণ মানুষের মতো দাফন করা হয়। সেই ইচ্ছা অনুযায়ী হাটহাজারীর গ্রামের বাড়িতে জানাজা ও দাফন সম্পন্ন হয়।
মৃত্যুর আগে চোখ দানের ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি।
তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা, সেনাপ্রধান, রাষ্ট্রদূত এবং পরে ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বিতর্কের মধ্য দিয়েও জীবন শেষে রেখে গেলেন সাধারণ একজন মানুষের উদাহরণ।