• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

সামনের নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই : মো. তারেক রহমান

এস এম আকবর আলী ★ / ৪৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন……………..
আম জনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেছেন, সামনে নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই। এই কথাটি আমরা ইনিয়ে বিনিয়ে বলিনি, স্পষ্ট করে বলেছি। যারা জনগণের সামনে যেতে ভয় পাচ্ছেন, তারা যাইয়েন না। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

মো. তারেক রহমান বলেন, যে অপরাধে আওয়ামী লীগকে-জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছেন, জামায়াত তার চেয়ে বহুগুণ বড় অপরাধী। জনগণ কাউকে গ্রহণ করলে আপনারা কিছু দল মিলে বাদ দেওয়ার কে? আপনারা কারা, আপনারা কি সব জনগণের প্রতিনিধি? সামনে সব দলের অংশগ্রহণ না হলে বড় দল হিসেবে বিএনপিকে এর দায় নিতে হবে।

তিনি বলেন, আমরা স্পষ্ট করছি, একটা সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমি একা প্রেস ক্লাবে লাগাতার এক মাস অবস্থান কর্মসূচি করেছিলাম। সেই সময় বাঘ-ভালুকেরা আমার পাশে গিয়ে সংহতি জানাতেও ভয় পেত।

জাতীয় নির্বাচনের দিনে ইসি অভিমুখে যাত্রা শুরু করেছিলাম। পুলিশ আমাদের ওপর হামলে পড়ে। মাত্র ২৫-৩০ জন সাহসী মানুষ সাথে পেয়েছিলাম।

তারেক রহমান আরো বলেন, আজ সেই ভয়ংকর কাজটিই করছি।

আমি দৃঢ়ভাবে এখনো বলছি, সব দলের অংশগ্রহণ লাগবে, এটা ছাড়া নির্বাচন বয়কট করব আমরা। জুলাইয়ে যারা অপরাধ করেছে তাদের বিচার আমরা চাই। শুধু তাই না, গণ-অভ্যুত্থান হয়ে যাওয়ার পর শান্ত দেশে যারা গাজী টায়ার লুট করে পুড়িয়ে ছাই করে দিয়েছে, তাদের বিচারও আমরা চাই। গণ-অভ্যুত্থানে গিয়েছি ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। যেসব নির্দোষ পুলিশ মারা গেছে, তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাই।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd