• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

এম আকবর আলী ★ / ৫৪৬ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

শেয়ার করুন……………..
অধ্যাদেশের দাবিতে সায়েন্সল্যাবে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশের দাবিতে সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বুধবার (৬ আগস্ট) বেলায় ১১টায় সরেজমিন তাদের বিক্ষোভ করতে দেখা যায়।

এর আগে, সোমবার (৪ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিক্ষোভ মিছিলের কথা জানান সাত কলেজের শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের (প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়) সব শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে কালক্ষেপণ ও ৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে অধ্যাদেশ জারি নিয়ে একটি স্পষ্ট রোডম্যাপ প্রকাশ না করায় এবং চলমান শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সেটি স্পষ্ট না করায়, আগামী বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।

এতে আরও বলা হয়, মিছিলটি ঢাকা কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব মোড় দিয়ে ইউটার্ন নিয়ে নীলক্ষেত হয়ে ইডেন কলেজ সংলগ্ন আজিমপুর মোড় থেকে ইউটার্ন নিয়ে পুনরায় ঢাকা কলেজ প্রধান ফটকে এসে থামবে। পরে ঢাকা কলেজের প্রধান ফটকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd