• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় নারীকে পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেক্স ★ / ৪৯০ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

শেয়ার করুন…………… ….

হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় এক নারীকে পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। নাইজেরিয়ার নাইজার রাজ্যে এই ঘটনা ঘটেছে। আর এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি অভিযুক্ত ওই নারীকে মজা করে বিয়ের প্রস্তাব দেন। তখন তিনি মহানবীকে নিয়ে কটূক্তি করেন। যা আশপাশের মানুষ শোনেন। ওই সময় সেখানে উত্তেজনা তৈরি হয়।

বিপদে আল্লাহর ওপর ভরসা রাখতে না পারলে যে ক্ষতি
এরপর তার ওপর হামলা চালায় জনতা। এক পর্যায়ে শরীরে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই এ ঘটনা ঘটে যায়। ওই নারী খাবার বিক্রি করতেন।

নাইজেরিয়ার এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত তিন বছরে অন্তত দুইজনকে ইসলাম ও মহানবীকে নিয়ে কটূক্তি করার করার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে।

২০২২ সালে দাবোরাহ স্যামুয়েল নামে এক খ্রিষ্টান শিক্ষার্থীকে মুসলিম শিক্ষার্থীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে। তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইসলাম ধর্ম নিয়ে বিদ্রুপ করেন।

গত বছর উসমান বুডা নামে এক কসাইকে একই অপরাধে পাথর মেরে হত্যা করা হয়। ধর্ম নিয়ে কটূক্তি করা শরীয়াহ আইনে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd