• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

হাজারীবাগে এনসিপি নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

বিজয় একাত্তর ডেক্স ★ / ৩৩১ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

শেয়ার করুন…………………..

রাজধানীর হাজারীবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ‘ধর্ষণের’ অভিযোগ করেছেন এক নারী। এ ঘটনায় ভুক্তভোগী নারীর পক্ষে হাজারীবাগ থানায় মামলা করতে গেলে থানা মামলা নিচ্ছে না বলে দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে।

পুলিশ বলছে, এনসিপির এক নেতার বিরুদ্ধে এক নারী ধর্ষণের অভিযোগ করেছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা নেওয়া হবে।
ভুক্তভোগী নারীর ভগ্নিপতি মামলা করতে শনিবার (২৬ জুলাই) হাজারীবাগ থানায় যান। তিনি আজ রবিবার (২৭ জুলাই) গণমাধ্যমের কাছে দাবি করেন, আট বছর ধরে ওই ছেলের সঙ্গে তার শ্যালিকার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে গত জুন মাসে তার শ্যালিকাকে ধর্ষণ করেন।

ওই ছেলের বাড়ি হাজারীবাগে হওয়ায় তিনি থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু এনসিপির নেতা হওয়ায় থানা মামলা নেয়নি।
এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, যার বিরুদ্ধে অভিযোগ তার বাড়ি হাজারীবাগে। কিন্তু যে বাসায় ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেটা কামরাঙ্গীরচর এলাকার মধ্যে পড়েছে।

তাই ভুক্তভোগীকে কামরাঙ্গীরচরে যেতে বলা হয়েছে। মামলা না নেওয়ার অভিযোগটি সঠিক নয়।
পুলিশ সূত্র জানা গেছে, যে যুবকের বিরুদ্ধে অভিযোগ তিনি হাজারীবাগ থানার এনসিপির নেতা বলে ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন। এনসিপির কয়েকজন নেতাকর্মী থানায় এসেছিলেন। তাদের দাবি, ধর্ষণের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা হলেও তাদের আপত্তি নেই।

কিন্তু তাকে যেন ফাঁসানো না হয়। তবে এনসিপি সূত্র বলছে, হাজারীবাগে এনসিপির কোনো কমিটি হয়নি। যারা নাগরিক কমিটিতে ছিলেন, তারাই এনসিপির পরিচয় দিচ্ছেন।
কামরাঙ্গীরচর থানার ওসি আমিনুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ একটি জিডি করে ঘটনা তদন্ত করছে। তদন্তে ধর্ষণের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে মামলা নেওয়া হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd