• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

হামলা চললে, আত্মরক্ষা অব্যাহত থাকবে: জাতিসংঘে ইরান

বিজয় একাত্তর অনলাইন ডেক্স ★ / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

শেয়ার এবং ফলো করুন……………….
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের মুখে কঠোর আত্মরক্ষার হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জানিয়েছেন, যতদিন পর্যন্ত মার্কিন আগ্রাসন চলবে, ততদিন ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় ও সংকল্পবদ্ধ থাকবে।

গত শনিবার থেকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলার প্রেক্ষিতে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং সেনাবাহিনী। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই স্থানীয় সময় সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সাংবাদিকদের মুখোমুখি হন ইরাভানি।

চতুর্থ দিনেও হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, দীর্ঘ যুদ্ধের শঙ্কাচতুর্থ দিনেও হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, দীর্ঘ যুদ্ধের শঙ্কা

রাষ্ট্রদূত ইরাভানি স্পষ্ট করে বলেছেন, ইরানের সামরিক অভিযান শুধুমাত্র শত্রুভাবাপন্ন শক্তির যুদ্ধরত বাহিনী এবং সামরিক স্থাপনার ওপর পরিচালিত হবে। তিনি জোর দিয়ে বলেন, আমরা কোনো বেসামরিক নাগরিক কিংবা প্রতিবেশী দেশগুলোর স্বার্থকে লক্ষ্যবস্তু করছি না। টার্গেট শুধু সামরিক লক্ষ্যবস্তু।

ইরান এই উত্তেজনা বৃদ্ধি বা নতুন কোনো যুদ্ধ চায় না বলে দাবি করেছেন এই কূটনীতিক। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ইরান কোনো আপস করবে না।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, যতদিন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই আগ্রাসন অব্যাহত থাকবে, ইরান তার আত্মরক্ষায় তত দ্রুত এবং চূড়ান্ত পদক্ষেপ নেবে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: শাহজালালে আরও ৩৮ ফ্লাইট বাতিলমধ্যপ্রাচ্যে উত্তেজনা: শাহজালালে আরও ৩৮ ফ্লাইট বাতিল

উল্লেখ্য, গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক সম্পদ এবং ইসরায়েলের দখলকৃত এলাকাগুলোতে অবস্থিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে তেহরান।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই বক্তব্য সরাসরি প্রতিবেশী দেশগুলোকে আশ্বস্ত করার একটি প্রচেষ্টা, যাতে তারা এই সংঘাতে জড়িয়ে না পড়ে। তবে ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার তীব্রতা কমার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd