• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

হাসপাতাল থেকে তুলে নেয়া ছাত্রলীগ নেতাকে থানায় দিতে গিয়ে গ্রেপ্তার ৩

বিজয় একাত্তর ডেক্স ★ / ৫৬৩ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন……………
চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে প্রকাশ্যে তুলে নেয়ার পরদিন থানায় দিতে যাওয়া তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নেতার বাবার করা মামলায় সোমবার (১০ নভেম্বর) তিনজনকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতার নাম মো. ফয়সাল মাহমুদ ফাহাদ। গত বছর ছাত্রলীগের সম্মেলনে তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। তবে পুলিশ বলেছে, ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল্সের সেলস্ অফিসার হিসেবে কর্মরত আছেন ফয়সাল।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশরাফুল আমিন (২৯), তারিক আসিফ (২৭) ও শাহাদাত হোসেন শান্ত (২০)।

এর আগে রোববার (০৯ নভেম্বর) রাতে ‘মব’ সৃষ্টি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন বেসরকারি পার্কভিউ হাসপাতালের ভেতর থেকে ফাহাদকে তুলে নিয়ে যাওয়া হয়। তাকে রাউজানের একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল।

ফাহাদকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ তৎপরতা চালায়। পরে চাপের মুখে অপহরণকারীদের কয়েকজন ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগ এনে সকালে পাঁচলাইশ থানার পুলিশের হাতে তুলে দিতে আসে। পুলিশ সবকিছু যাচাইয়ের পর অপহরণে জড়িতদের গ্রেপ্তার করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ফাহাদ নামে ওই যুবককে পাঁচলাইশ থেকে তুলে নিয়ে রাউজান উপজেলার দিকে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd