• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

২২ ঘণ্টা পার, ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীকে নিয়ে সবশেষ যা জানা গেল

এম আকবর আলী ★ / ৮৫৬ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

শেয়ার করুন………………
গাজীপুরের টঙ্গীর খাঁপাড়া রোডের পূর্ব মাথায় এশিয়া পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী রাস্তার পার্শ্বে উন্মুক্ত ম্যানহোলে পড়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন এক নারী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

গত কয়েকদিনের টানা অতি বর্ষণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে গতকাল রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে এক মর্মান্তিক ঘটনায় উন্মুক্ত ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

জানা গেছে, রাতে গাজীপুরে টঙ্গী খাঁপারা পশ্চিম থানার পূর্ব মাথায় এশিয়া পেট্রোল পাম্পের পাশ্ববর্তী রাস্তায় জমে থাকা পানির ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ফারিয়া তাসনিম জ্যোতি নামের ওই নারী ম্যানহোলের ভেতর পড়ে যান। স্থানীয়দের দাবি, অতিবৃষ্টিতে সড়কে এতোটাই পানি জমেছিল যে ড্রেনটি দেখা যাচ্ছিল না। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়, কিন্তু ব্যর্থ হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিখোঁজ নারীর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চলছে। সর্বশেষ খবর অনুযায়ী, নিখোঁজের ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ অসাবধানতাবশত তিনি উন্মুক্ত ম্যানহোলে পড়ে যান। মুহূর্তের মধ্যে তিনি স্রোতের টানে ভেসে যান এবং নিখোঁজ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশের আশ্বাসে জনগণ সড়ক থেকে অবরোধ তুলে নেয়। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd