• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

৩ দফা দাবিতে আগারগাঁও ‘ব্লকেডে’র ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের

বিজয় একাত্তর ডেক্স ★ / ৫৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

শেয়ার করুন………….
কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি শুরু হবে।

গত কাল বুধবার (২৭ আগস্ট) রাতে এক আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচির সিদ্ধান্ত নেন। পরে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—————–

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।

প্রকৌশল শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা ———-
নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা।
কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।
শেকৃবির কৃষি অনুষদের শিক্ষার্থী ও কৃষিবিদ ঐক্য পরিষদের সদস্য ইমরান হোসেন ইমন বলেন, ১০ম গ্রেডে চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রিধারীরা একচেটিয়া রাজত্ব কায়েম করে আসছে। এটি কৃষি সেক্টরের জন্য হুমকি। আমাদের তিন দফা দাবি মানা না হলে আমরা রাজপথ ছাড়বো না।

এর আগে বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd